সব লড়াই লড়তে হয় না
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় শান্তি আসে তখন, যখন সে বুঝতে পারে কোন লড়াইটা লড়তে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। সব কথা ধরতে নেই, সব অপমানের উত্তর দিতে নেই, সব মানুষকে ফিরিয়ে আনতে নেই।
কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। এতে আপনি দুর্বল হন না, বরং নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে শেখেন।
জীবন খুব ছোট, এখানে প্রতিটি মানুষের সঙ্গে তর্ক করে নিজের মন ক্লান্ত করার সময় নেই। যারা আপনাকে বুঝতে চায় না, তাদের জন্য নিজেকে শেষ করবেন না।
নিজের উন্নতি, পরিবার, স্বাস্থ্য আর শান্তির দিকে মন দিন। এটাই পরিণত হওয়ার লক্ষণ।
নিজের শান্তিকে রক্ষা করা শিখলে বুঝবেন, অনেক তর্ক না করেও মানুষ সম্মান নিয়ে বাঁচতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ