মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

সব ঠিক হয়ে যাবে একদিন

কবিতা |

মন খারাপ করো না, জীবন থেমে থাকে না কারো জন্য। আজ যা হারিয়েছো, কাল সেটাই হয়তো ফিরবে অন্য রূপে। ভালোবাসা না পেলে, ভালো থাকা থেমে যায় না, নতুন কোনো সম্ভাবনা অপেক্ষা করে তোমার জন্য। যে জায়গায় আজ কষ্ট পেয়েছো, সেই জায়গাতেই একদিন হাসবে তুমি। যে মানুষটা আজ উদাসীন, সে-ও হয়তো একদিন তোমার খবর নিতে চাইবে নির্বাক। আসলে জীবন এমনই— আজকের আঘাত আগামী দিনের দৃঢ়তা। আজ যে চোখে জল আছে, সেই চোখে একদিন ঝলমল করবে আশার আলো। সবকিছুর উত্তর সময় দেয়, শুধু একটু ধৈর্য রাখতে হয়। তুমি নিজেই একদিন বুঝবে, ভালো থাকা শেখা যায় কষ্টের ভেতর দিয়ে। তাই মন খারাপ নয়, মাথা উঁচু করে বলো— সব ঠিক হয়ে যাবে একদিন।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন