সবাই প্রিয়জন হওয়ার যোগ্য নয়
ছোট লেখা |
কিছু মানুষ আছে, যারা সম্পর্কের সুযোগ নিয়ে
আপনাকে নিজের ইচ্ছেমতো ব্যবহার করে।
তারা আপনার অনুভূতির মূল্য দেয় না,
বরং বারবার কষ্ট দিয়ে আপনাকে ভেঙে দেয়।
আপনি চুপ করে সহ্য করেন,
এই আশায় যে একদিন হয়তো তারা বদলাবে।
কিন্তু সব মানুষ বদলায় না,
কিছু মানুষ শুধু নেওয়াটাই জানে।
তাই সবসময় মনে রাখবেন,
যেখানে সম্মান নেই, সেখানে থাকার প্রয়োজন নেই।
যত কষ্টই হোক না কেন,
নিজের শান্তির জন্য সরে আসতে শিখুন।
কারণ যে সম্পর্ক আপনাকে প্রতিদিন কষ্ট দেয়,
সে সম্পর্ক ভালোবাসার নয়।
নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখা যায় না,
নিজেকে বাঁচানোই সবচেয়ে জরুরি।
লেখক: মাহবুব সরদার সবুজ