সবাই থেকে যাওয়ার জন্য আসে না
বিচ্ছেদ |
সবটুকু দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করেছি,
তবুও সে আমার কাছে থেকে যায়নি।
হাজারবার ভেবেছি, কোথায় আমার ভুল ছিল,
কোন জায়গাটায় কম পড়ে গিয়েছিলাম আমি।
পরে বুঝেছি, সব চলে যাওয়া মানুষের পেছনে
কোনো কারণ খুঁজতে নেই।
কিছু মানুষ জীবনে আসে,
কিন্তু থেকে যাওয়ার জন্য আসে না।
তুমি যতই তাকে ভালোবাসো,
যতই তাকে নিজের করে রাখতে চাও,
ভাগ্যে না থাকলে সে একদিন চলে যাবেই,
তোমার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে।
তাই এখন আর কাউকে ধরে রাখার চেষ্টা করি না।
কারণ মানুষটা যদি সত্যিই আপনার হয়,
তবে সে থাকার কারণ খুঁজবে; আর যদি না হয়,
তবে শত চেষ্টা করেও তাকে ধরে রাখা যায় না।
লেখক: মাহবুব সরদার সবুজ