সবাইকে বোঝানো যায় না
জীবনদর্শন |
জীবনে এমন একটা সময় আসে, যখন মানুষ বুঝতে পারে সবাইকে বোঝানো যায় না। আপনি যতই সত্য বলুন, যতই নিজের অবস্থান পরিষ্কার করুন, কিছু মানুষ তাদের সুবিধামতো আপনাকে ভুল বুঝবেই।
তখন নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ার কোনো মানে নেই। যে মানুষ আপনাকে ভালোবাসে, সে আপনার কথা শুনবে।
যে শুনতে চায় না, তার কাছে শত ব্যাখ্যাও ব্যর্থ। তাই সব লড়াইয়ে নামা দরকার নেই।
কখনো কখনো চুপ করে নিজের কাজ করে যাওয়াই সবচেয়ে ভালো উত্তর। আপনার চরিত্রের বিচার সময় করবে, মানুষের তাড়াহুড়ো করা মতামত নয়।
যেখানে ব্যাখ্যা বারবার অপমান হয়ে ফিরে আসে, সেখানে নিজের নীরব সম্মান নিয়ে সরে আসাই অনেক সময় সঠিক পথ।
লেখক: মাহবুব সরদার সবুজ