সবাইকে খুশি রাখার চেষ্টা ছেড়ে দিন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো অন্যকে খুশি করার জন্য নিজেকে কষ্ট দেওয়া। সবাইকে খুশি রাখা সম্ভব নয়, এটা একটা সত্য যা অনেক দেরিতে বোঝা যায়।
আপনি যতই চেষ্টা করুন, কেউ না কেউ আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলবেই। তাই সবাইকে খুশি রাখার চেষ্টা ছেড়ে দিন।
নিজেকে খুশি রাখুন। নিজের মূল্যবোধ অনুযায়ী বাঁচুন।
যারা আপনাকে বোঝে তারা থাকবে, যারা বোঝে না তারা চলে যাবে। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম।
লেখক: মাহবুব সরদার সবুজ