সবার চোখে ভালো হওয়া যায় না
জীবনদর্শন |
আপনি যতই ভালো হোন, কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই। এই সত্য মেনে নিতে পারলে জীবনের অনেক কষ্ট কমে যায়।
সবার চোখে ভালো হতে গিয়ে মানুষ নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলে। একেকজনের প্রত্যাশা একেক রকম, তাই সবার মতো করে বাঁচা অসম্ভব।
আপনি যদি নিজের বিবেকের কাছে ঠিক থাকেন, কাউকে ইচ্ছাকৃত কষ্ট না দেন, আর নিজের পথে সৎ থাকেন, তাহলে এত ব্যাখ্যার দরকার নেই। মানুষ তার অভিজ্ঞতা, রাগ, ঈর্ষা আর সুবিধা অনুযায়ী বিচার করে।
তাই তাদের প্রতিটি মতামতকে নিজের পরিচয় বানাবেন না। নিজের সত্য জানুন, তাতেই শান্তি পাবেন।
নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকলে মানুষের প্রতিটি ভুল ধারণা ভাঙতে দৌড়ানোর দরকার নেই; সময় অনেক সত্য নিজেই দেখায়।
লেখক: মাহবুব সরদার সবুজ