সবার যুদ্ধ চোখে দেখা যায় না
ছোট লেখা |
মানুষের মুখে হাসি থাকলেই সে ভালো আছে, এমন নয়। অনেক মানুষ হাসতে হাসতেই নিজের ভাঙা মন লুকিয়ে রাখে। তারা জানে, তাদের কষ্ট বললেও সবাই বুঝবে না, বরং কেউ কেউ দুর্বলতা ভাববে। তাই তারা নিজের ব্যথাকে নিজের ভেতরেই রাখে, দিনের কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, দায়িত্ব পালন করে, আর রাত হলে নিজের সঙ্গে একা বসে থাকে।
এই মানুষগুলোকে সহজে বিচার করবেন না। কেউ কম কথা বলছে মানে সে অহংকারী নয়; হয়তো সে অনেক কিছু সহ্য করে ক্লান্ত। কেউ দূরে সরে যাচ্ছে মানে সে বদলে গেছে নয়; হয়তো সে নিজেকে রক্ষা করার শেষ চেষ্টা করছে। মানুষের আচরণের পেছনে অনেক অজানা গল্প থাকে।
তাই কাউকে আঘাত করার আগে একটু ভাবুন। আপনার একটি কঠিন বাক্য কারো ভাঙা মনকে আরও আহত করতে পারে। মানুষকে একটু সহানুভূতি দিন। পৃথিবীতে সবাই কিছু না কিছু যুদ্ধ লড়ছে, শুধু সবার যুদ্ধ চোখে দেখা যায় না।
তাই মানুষের প্রতি একটু ধৈর্য রাখুন। একটি মমতাপূর্ণ আচরণ কখনো কখনো কারো পুরো দিনটাকে সামলাতে সাহায্য করতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ