মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

স্বার্থের মুখোশে মানুষ

ছোট লেখা |

মানুষ যতটা ভালো সাজে, আদৌও মানুষ ততটা ভালো হয় না। কিছুটা বাস্তব, বাকিটা অভিনয়, কিছুটা সত্য, বাকিটা প্রয়োজন। মুখের কথায় সবাই আপন হয়ে যায়, কিন্তু সময় চিনিয়ে দেয় আসল মানুষকে। সুদিনে পাশে থাকার মানুষ অনেক, দুঃসময়ে সংখ্যাটা খুব দ্রুত কমে যায়। আমরা মানুষকে দেখে বিশ্বাস করি, অথচ মানুষকে বুঝতে অনেক সময় লেগে যায়। কারণ সবাই নিজের আসল রূপ দেখায় না, অনেকেই মুখোশ পরে সম্পর্ক গড়ে। তাই এখন আর কথায় নয়, মানুষকে বিচার করি তার ব্যবহারে। কারণ মানুষ যতটা ভালো সাজে, সবসময় ততটা ভালো হয় না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন