মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

সবচেয়ে বড় আফসোস

ইসলামিক |

দুনিয়ার চিন্তায় আমি মগ্ন, অথচ দুনিয়া তো ক্ষণিকের। যা একদিন ছেড়ে চলে যেতে হবে, তার পেছনে ছুটছি নিরন্তর। রিজিকের চিন্তা করি, মানুষের কথার চিন্তা করি। কে কী ভাবলো, কে কী বললো, এসব নিয়ে কাটে দিনের পর দিন। অথচ যে রব আমাকে সৃষ্টি করেছেন, তাঁর সন্তুষ্টির কথা কতটুকু ভাবি? যাঁর কাছে ফিরে যেতে হবে একদিন, তাঁর নিকটতম মানুষ হতে পারিনি। জীবনের সবচেয়ে বড় আফসোস হয়তো এটাই, দুনিয়া গড়তে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। আর রবের ডাকে সাড়া দেওয়ার সুযোগ পেয়েও, তাঁর পথে পুরোপুরি ফিরতে পারিনি।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন