মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

স্বপ্নের পথে অবিচল

ছোট লেখা |

মানুষ যখন নিজের স্বপ্নের কথা বলে, তখন চারপাশের অনেকেই হাসে। বলে, এটা সম্ভব নয়, এটা বাস্তবসম্মত নয়, তুমি পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রতিটি বড় অর্জনের পেছনে এমন একজন মানুষ ছিল যে অন্যদের অবিশ্বাসকে পাত্তা দেয়নি। নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি। কারণ যদি আপনি নিজেই আপনার স্বপ্নে বিশ্বাস না করেন, তাহলে আর কেউ করবে না। অন্যেরা কী ভাবল, তাতে কিছু যায় আসে না। আপনার স্বপ্ন আপনার, আর সেটা পূরণ করার দায়িত্বও আপনার। পথে অনেক বাধা আসবে, অনেক মানুষ নিরুৎসাহিত করবে। কিন্তু প্রতিটি বাধাই আসলে আপনাকে আরও শক্তিশালী করার সুযোগ। যে মানুষ বাধার মুখে হাল ছাড়ে না, সে-ই একদিন সেই জায়গায় পৌঁছায় যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেছিল। তাই নিজের স্বপ্নের পথে অবিচল থাকুন। একদিন যারা হেসেছিল, তারাই আপনার সাফল্যে মুগ্ধ হবে। কারণ স্বপ্ন দেখার সাহস যার আছে, জয়টাও তারই। স্বপ্নকে বুকে আঁকড়ে ধরুন, কারণ এই স্বপ্নই আপনার পথ দেখাবে অন্ধকারের মাঝেও।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন