শান্তি বেছে নেওয়া
ছোট লেখা |
মানুষের জীবনে শান্তি আসে তখনই, যখন সে বুঝতে শেখে কোন লড়াইটা সত্যি দরকারি আর কোন লড়াইটা শুধু অহংকারের। সব তর্ক জিততে হয় না, সব অভিযোগের উত্তর দিতে হয় না, সব ভুল ধারণা ভাঙতে জীবন খরচ করতে হয় না। অনেক সময় চুপচাপ সরে আসাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত।
আপনি যদি প্রতিটি কথা ধরে ব্যাখ্যা দিতে থাকেন, প্রতিটি সমালোচনায় আহত হতে থাকেন, প্রতিটি মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে থাকেন, তাহলে নিজের জীবন নিজের হাত থেকে সরে যাবে। মানুষ আপনাকে যেমন বুঝতে চায়, অনেক সময় তেমনই বুঝবে। তার জন্য নিজের শান্তিকে নষ্ট করা উচিত নয়।
নিজের কাজ দিয়ে উত্তর দিন, চরিত্র দিয়ে পরিচয় দিন, সময়কে সাক্ষী হতে দিন। যারা আজ আপনাকে ভুল বুঝছে, তারা হয়তো একদিন বুঝবে; আর না বুঝলেও আপনার জীবন আটকে থাকবে না। শান্তি বেছে নেওয়া মানে হার মানা নয়, শান্তি বেছে নেওয়া মানে নিজের মনকে রক্ষা করা।
নিজের শান্তির জন্য সরে আসা অনেক সময় খুব প্রয়োজনীয়। কারণ প্রতিটি বিতর্কে নামলে মানুষ তার শক্তি হারায়, আর প্রতিটি উত্তরে নিজেকে ব্যাখ্যা করলে নিজের মর্যাদাও ক্লান্ত হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ