শান্তি দেওয়া মানুষকে মূল্য দিন
জীবনদর্শন |
যে মানুষ আপনার জীবনে শান্তি নিয়ে আসে, তাকে কখনো অবহেলা করবেন না। অনেক সময় আমরা এমন মানুষদেরই গুরুত্ব দিই যারা আমাদের কষ্ট দেয়, আর যারা চুপচাপ পাশে থাকে তাদের সাধারণ ভেবে ভুল করি।
সত্যিকারের আপন মানুষ সব সময় বড় কিছু করে প্রমাণ দেয় না। সে আপনার কথা মনে রাখে, আপনার মন খারাপ বুঝে, আপনার ভুলেও আপনাকে ছোট করে না।
এমন মানুষ জীবনে বেশি আসে না। তাই যারা আপনার জন্য সত্যি ভাবে, তাদের মূল্য দিন।
কারণ একদিন দেখবেন, যাদের পেছনে আপনি এত দৌড়েছেন তারা নেই, আর যাদের অবহেলা করেছেন তারাই ছিল আপনার সত্যিকারের আশ্রয়। ভালো মানুষকে সাধারণ ভেবে হারিয়ে ফেললে পরে বুঝবেন, এমন শান্ত সঙ্গ জীবনে বারবার ফিরে আসে না।
লেখক: মাহবুব সরদার সবুজ