শান্তির চেয়ে বড় অর্জন কম
জীবনদর্শন |
দিনশেষে মানুষ আসলে শান্তি খোঁজে। খুব বেশি মানুষ না, খুব বেশি প্রশংসা না, খুব বেশি জৌলুস না—শুধু এমন একটা জীবন, যেখানে মনটা নিরাপদ থাকে।
যেখানে কাউকে খুশি করার জন্য নিজের আসল রূপ লুকাতে হয় না, যেখানে ভালোবাসা মানে ভয় নয়, যেখানে সম্পর্ক মানে সম্মান। জীবন যত এগোয়, মানুষ তত বুঝতে শেখে, শান্তির চেয়ে বড় অর্জন কমই আছে।
তাই এমন মানুষ, এমন কাজ, এমন অভ্যাস বেছে নিন যা আপনাকে ভেতর থেকে ভালো রাখে। সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না।
যে জীবন আপনাকে শান্তি দেয়, সেই জীবনই আসল সাফল্য। শেষ পর্যন্ত মানুষ সেই জীবনই চায়, যেখানে মাথা উঁচু করে থাকা যায় এবং নিজের মনকে প্রতিদিন ক্ষমা চাইতে হয় না।
লেখক: মাহবুব সরদার সবুজ