সহানুভূতিশীল হওয়ার গুরুত্ব
ছোট লেখা |
জীবনের প্রতিটি মানুষেরই একটা গল্প থাকে। আমরা বাইরে থেকে কাউকে দেখে তার সম্পর্কে অনেক কিছুই ভেবে নিই, কিন্তু তার ভেতরের গল্পটা আমরা জানি না। হয়তো তার জীবনে এমন কিছু কষ্ট আছে যা সে কাউকে বলতে পারে না। তাই কাউকে বিচার করার আগে একটু ভেবে দেখুন। তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। হয়তো আপনি বুঝতে পারবেন সে কেন এমন আচরণ করছে। সহানুভূতিশীল হতে শিখুন, কারণ আপনার একটুখানি সহানুভূতি কারো জীবনের অনেক বড় পরিবর্তন আনতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ