মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

শেষ কথার অর্থ

জীবনদর্শন |

আমি এখনো অপেক্ষা করি, তোমার বলা সেই শেষ কথাটার অর্থ খুঁজে। তুমি বলেছিলে- "ভালো থেকো,” আমি আজও বুঝে উঠতে পারিনি সেই শব্দের ভেতরে কী ছিল? আশীর্বাদ, বিদায়, নাকি অপরাধবোধ? তুমি চলে গেলে ঠিকই, কিন্তু রেখে গেলে এমন এক নীরবতা, যেটা প্রতিদিন আমাকে জেগে থাকতে বাধ্য করে। তোমাকে ভুলিনি, আমি শুধু শিখে গেছি- ভালোবাসা মানেই সবসময় দুজনের গল্প হয় না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন