শেষ মানে নতুন কিছুর আবির্ভাব
ছোট লেখা |
শেষ মানে শেষ নয়,
শেষ মানে নতুন কিছুর আবির্ভাব।
যা হারিয়ে যায়, সবই হারিয়ে যাওয়ার জন্য নয়,
কিছু বিদায় আসে নতুন পথ দেখানোর জন্য।
জীবনের প্রতিটি সমাপ্তির পেছনেই,
লুকিয়ে থাকে আরেকটি শুরুর গল্প।
আমরা শেষ দেখে ভয় পাই,
কারণ সামনে কী আছে তা জানি না।
তবুও সময় প্রমাণ করে,
যা চলে গেছে, তার চেয়েও ভালো কিছু অপেক্ষায় ছিল।
তাই কোনো কিছু শেষ হয়ে গেলে,
ভেঙে পড়ো না, হতাশ হয়ো না।
কারণ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো,
অনেক সময় শেষের পরই শুরু হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ