সহজতার ভালোবাসা
ছোট লেখা |
ভালোবাসা যত বেশি সত্যি হয়, তত বেশি সহজ হয়ে যায়। সেখানে অকারণ নাটক কম থাকে, প্রমাণের চাপ কম থাকে, অযথা সন্দেহ কম থাকে। দুজন মানুষ জানে, সম্পর্ককে সুন্দর রাখতে হলে একে অপরের মনকে ক্লান্ত করা যাবে না।
সত্যিকারের ভালোবাসা শান্তভাবে বড় হয়। প্রতিদিনের কথা, ছোট যত্ন, ভুলের পর ক্ষমা, রাগের পর ফিরে আসা—এসব দিয়েই সে শক্ত হয়। যে সম্পর্ক শুধু উত্তেজনায় চলে, তা খুব দ্রুত ক্লান্ত হয়। কিন্তু যে সম্পর্ক বোঝাপড়ায় চলে, তা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে।
ভালোবাসা কখনো খুব জটিল হওয়ার কথা নয়। মানুষ যদি সত্যি আন্তরিক হয়, তবে সম্পর্কের ভেতর সহজতা নিজে থেকেই আসে।
এই সহজতাই মানুষের মনকে বারবার একই সম্পর্কের কাছে ফিরিয়ে আনে।
লেখক: মাহবুব সরদার সবুজ