শূন্যতার শব্দ
বিচ্ছেদ |
শূন্যতারও একটা শব্দ আছে, জানো? তুমি চলে যাওয়ার পর আমি সেই শব্দটা শুনতে পাই।
যখন ঘরটা একদম শান্ত থাকে, তখন এই শূন্যতার শব্দটা কানের কাছে এসে বাজে। এটা কোনো ভয়ের শব্দ নয়, এটা একটা অদ্ভুত হাহাকার।
যে হাহাকারটা শুধু আমিই শুনতে পাই, কারণ এই শূন্যতাটা তুমিই তৈরি করে দিয়ে গেছো।
লেখক: মাহবুব সরদার সবুজ