সীমানা টানা
জীবনদর্শন |
সীমানা টানা তুমি যখন তোমার জীবনের মধ্যে স্পষ্ট সীমানা টাও, তখন তুমি নিজেকে একটা নিরাপত্তার খাঁচায় রাখো। প্রত্যেকটা “না” বা “হ্যাঁ” তুমি যত্ন নিয়ে বিবেচনা করো, যেন তোমার সময় এবং মনোযোগ অপ্রয়োজনীয় কোনো জায়গায় নষ্ট না হয়।
সীমানা টানা মানে নিজেকে অন্যদের চাপ থেকে মুক্ত রাখা, যেন তুমি নিজের পক্ষে থাকা শক্তি আবিষ্কার করতে পারো। তুমি জানো তোমার ভালো থাকার জন্য কখনো কখনো দূরত্বই সবচেয়ে বড় উপহার।
এই দূরত্ব একধরনের আত্মসম্মানের প্রতীক, যা তোমাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করে। সীমানা না টানলে তুমি হারিয়ে যেতে পারো অন্যদের আবদারে, আর সীমানা টানলে তুমি নিজেকে নতুন করে খুঁজে পাও, যা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
লেখক: মাহবুব সরদার সবুজ