সকল ভালোবাসা আপনার জন্য
ইসলামিক |
আমার সকল ভালোবাসা, সকল প্রেম
আপনার জন্য হোক, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)।
মানুষকে ভালোবেসে কতবার কেঁদেছি,
কতবার ভেঙেছি নিজের অজান্তে।
কিন্তু আপনার প্রতি ভালোবাসা
কখনো কষ্টের কারণ নয়, বরং প্রশান্তির।
আপনার সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই,
আপনার দেখানো পথে চলতে চাই।
আমার কথা, আমার কাজ,
আমার জীবন যেন আপনার আদর্শে রঙিন হয়।
ইয়া রাসুলুল্লাহ (সাঃ),
আপনার উম্মত হয়েও আপনাকে যথাযথভাবে
ভালোবাসতে পারিনি।
তবুও অন্তরের অন্তঃস্থল থেকে এটাই চাই,
আমার সকল ভালোবাসা, সকল প্রেম
আপনার জন্য হোক, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)।
লেখক: মাহবুব সরদার সবুজ