সম্মান ছাড়া সম্পর্ক নিরাপদ নয়
ছোট লেখা |
ভালোবাসার ভেতরে সবচেয়ে বেশি দরকার সম্মান। শুধু ভালোবাসি বললেই সম্পর্ক সুন্দর হয় না, যদি কথায় কথায় ছোট করা হয়, অনুভূতিকে তুচ্ছ করা হয়, কিংবা প্রিয় মানুষের কষ্টকে গুরুত্ব না দেওয়া হয়।
যে মানুষ আপনাকে ভালোবাসে, সে আপনার মতামত শুনবে, আপনার সিদ্ধান্তকে সম্মান করবে, আপনার সীমা বুঝবে। সে জানবে, ভালোবাসা মানে কারো ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া নয়। বরং দুজন মানুষ পাশাপাশি থেকে একে অপরকে বড় হতে সাহায্য করা।
যেখানে সম্মান থাকে, সেখানে মন খুলে কথা বলা যায়। সেখানে ভুল স্বীকার করা সহজ হয়, ক্ষমা চাওয়া সহজ হয়, আবার নতুন করে শুরু করাও সহজ হয়। ভালোবাসা টিকে থাকে শুধু মায়ায় নয়, সম্মানের ভিতের ওপর।
##
লেখক: মাহবুব সরদার সবুজ