সম্মান থাকলেই আশ্রয়
ছোট লেখা |
ভালোবাসায় সবচেয়ে জরুরি বিষয় হলো সম্মান। শুধু ভালোবাসি বললেই সম্পর্ক সুন্দর হয় না, যদি কথায় বা আচরণে একে অপরকে ছোট করা হয়। যে মানুষ আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না, আপনার কষ্টকে তুচ্ছ করে, সে হয়তো আপনাকে চাইতে পারে, কিন্তু আপনাকে সত্যি বুঝতে পারে না।
সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে নিজের চোখে ছোট করে না। বরং সে মানুষটাকে নিজের কাছে নিরাপদ করে তোলে। সেখানে আপনি ভুল করলে লজ্জায় হারিয়ে যান না, বরং বুঝতে পারেন, এই মানুষটার কাছে নিজের দুর্বলতা নিয়েও দাঁড়ানো যায়।
ভালোবাসা যদি সম্মান হারায়, তবে সম্পর্ক শুধু অভ্যাস হয়ে থাকে। আর সম্মান থাকলে সাধারণ সম্পর্কও আশ্রয় হয়ে ওঠে।
এই সম্মান ধরে রাখতে পারলেই সম্পর্ক দীর্ঘদিন প্রাণ নিয়ে বাঁচে।
লেখক: মাহবুব সরদার সবুজ