মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

সম্পর্কের ক্লান্তি

জীবনদর্শন |

সম্পর্কের ক্লান্তি একদিন আসে, যখন তুমি আর সে একে অপরের কথা শোনো না, একে অপরের চোখে আর আগের সেই উন্মাদনা থাকে না। ছোটখাটো মতবিরোধ, ভুল বোঝাবুঝি জমে জমে একটি পাহাড় হয়ে দাঁড়ায়। তুমি হয়তো অনুভব করো, এখন আর আগের মতো সব ঠিক নয়, মাঝে মাঝে মনে হয়, চলার পথটা খুব বোঝা। তোমরা দুজনেই ক্লান্ত, কিন্তু কেউ চায় না প্রথমে থামতে, কেউ চায় না ভুল স্বীকার করতে। এই ক্লান্তি মাঝে মাঝে তোমার মনকে বিষণ্ণ করে তোলে, জীবনের রঙ যেন ম্লান হয়ে যায়। তুমি যখন একা অনুভব করো, তখন মনে হয়, সব শেষ হয়ে গেছে, আবার কখনো মনে হয়, সম্পর্কের মেরামত করা সম্ভব। তবে ক্লান্তির মাঝেও তুমি শিখো যে, সত্যিকারের ভালোবাসা মানে না পারফেক্ট থাকা, বরং একে অপরের দুর্বলতাকে বুঝে সামলানো, এই ক্লান্তি তোমাকে সম্পর্কের মূল্য বুঝায়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন