সম্পর্কের ফাঁকে জমে থাকা বেদনা
ছোট লেখা |
সম্পর্কের ফাঁকে জমে থাকা বেদনা
কখনো কল্পনাও করিনি, মানুষ এমন সহজেই আমাদের জীবনের বাইরে চলে যাবে।
সেদিন তার সঙ্গে শেষ কথোপকথনের পর, বুকটা যেন একটু ওজনী হয়ে উঠেছিল।
চেষ্টা যতই করি, অনেক সময় মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না।
আমরা পাশে থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় তারা আমাদের উপস্থিতিকে বোঝে বাঁধা হিসেবে।
সম্পর্কের মধ্যে ধীরে ধীরে এমন দূরত্ব বেড়ে যায়, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভূত হয়।
কিছু কথার মাঝে একটা অজানা ফাঁক তৈরি হয়ে যায়, যা বলা যায় না, বুঝাও কঠিন।
সে আর আগের মতো থাকে না, আর আমরা জানি তাকে ধরে রাখা কঠিন।
তবু মন চায়, যেন কিছুটা সময় দেবে, আর একটু কাছাকাছি আসবে। কিন্তু সেই আশা যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে।
লেখক: মাহবুব সরদার সবুজ