সম্পর্কের শেষ
জীবনদর্শন |
কিছু সম্পর্কের শেষ হয় ধীরে ধীরে; কোনো নাটকীয়তা ছাড়াই, কোনো বড় ঝগড়া ছাড়াই। আমরা একদিন বুঝতে পারি যে, যে মানুষটার সাথে একসময় ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম, তার সাথে এখন আর কথা বলার কিছু নেই।
এই নীরব বিচ্ছেদটা কোনো কোনো সময় শোরগোলের বিচ্ছেদের চেয়েও বেশি কষ্টের।
লেখক: মাহবুব সরদার সবুজ