সম্পূর্ণতা
জীবনদর্শন |
৪৫. তুমি একদিন বলেছিলে, "তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। " আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম।
মনে হয়েছিল, আমি কারো কাছে দরকারি। কিন্তু তুমি চলে গেলে।
আর প্রমাণ হলো, তুমি আমাকে ছাড়াও সম্পূর্ণ। এটা জেনে কষ্ট পেয়েছিলাম।
কিন্তু এখন বুঝি, মানুষ কাউকে ছাড়া অসম্পূর্ণ হয় না। মানুষ নিজেই সম্পূর্ণ।
শুধু কখনো কখনো ভুলে যায়। •
লেখক: মাহবুব সরদার সবুজ