স্মৃতির আয়না
বিচ্ছেদ |
আমি মাঝে মাঝে স্মৃতির আয়নায় তাকাই। সেখানে আমি তোমাকে দেখি, কিন্তু তুমি আমাকে দেখো না।
তুমি অন্য কারো দিকে তাকিয়ে আছো। এই দৃশ্যটা আমাকে অনেক কষ্ট দেয়, কিন্তু আমি চোখ সরাতে পারি না।
কারণ এই কষ্টটাই আমাকে মনে করিয়ে দেয় যে আমি কতটা ভুল করেছিলাম।
লেখক: মাহবুব সরদার সবুজ