স্মৃতির ধুলো
বিচ্ছেদ |
আমার মনের কোণে তোমার কিছু স্মৃতি ধুলো জমে পড়ে আছে। আমি মাঝে মাঝে সেই ধুলো পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু পারি না।
ধুলোগুলো উড়ে এসে আবার সেখানেই বসে। হয়তো কিছু স্মৃতি এভাবেই ধুলো মেখে পড়ে থাকতে হয়, যাতে সেগুলো আর কাউকে কষ্ট দিতে না পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ