স্মৃতির ঘ্রাণ
ভালোবাসা |
তোমার গায়ের সেই চেনা ঘ্রাণটা আমি আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে রাস্তায় হাঁটার সময় হঠাৎ সেই ঘ্রাণটা নাকে এলে আমি থমকে দাঁড়াই।
চারদিকে খুঁজে দেখি তুমি আছো কিনা। কিন্তু তুমি থাকো না।
শুধু তোমার স্মৃতির ঘ্রাণটা আমাকে কিছুক্ষণের জন্য অতীত ফিরিয়ে নিয়ে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ