সময় থাকতেই যত্ন নিন
ছোট লেখা |
ভালোবাসার মানুষকে হারানো সব সময় একদিনে হয় না। কখনো কখনো আমরা প্রতিদিন একটু একটু করে তাকে দূরে ঠেলে দিই। উত্তর দিতে দেরি করি, খোঁজ নিতে ভুলে যাই, তার কষ্টকে অতিরঞ্জন বলি, তার অভিমানকে নাটক ভাবি।
একসময় সেই মানুষ আর আগের মতো চায় না, অপেক্ষা করে না, নিজের কষ্ট বোঝায় না। তখন আমরা বুঝতে পারি, যে মানুষ এতদিন সম্পর্ক ধরে রেখেছিল, সে আসলে ভেতর থেকে ক্লান্ত হয়ে গেছে।
যাকে ভালোবাসেন, তাকে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে সে আপনাকে ভালোবেসেও নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়। সম্পর্কের যত্ন সময় থাকতেই নিতে হয়। কারণ মন একবার দূরে গেলে শুধু ক্ষমা চেয়ে সব আগের মতো করা যায় না।
##
লেখক: মাহবুব সরদার সবুজ