সময়ের সঠিক ব্যবহার
ছোট লেখা |
মানুষের জীবনে সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। যে সময়টা একবার চলে যায়, তা আর কোনোভাবেই ফিরে আসে না। তাই এই মূল্যবান সময়টাকে এমন মানুষদের পেছনে ব্যয় করবেন না যারা আপনার কোনো মূল্য দেয় না। নিজের জন্য সময় বের করুন, নিজের পছন্দের কাজগুলো করুন। জীবনটা খুব ছোট, তাই একে অন্যের জন্য নষ্ট না করে নিজের জন্য বাঁচতে শিখুন। আপনার সময়টা আপনার জীবনের একটা অংশ, তাই একে সঠিক জায়গায় এবং সঠিক মানুষের পেছনে ব্যয় করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ