সময়কে নিজের জীবনে ব্যয় করুন
ছোট লেখা |
সময় এমন এক সম্পদ, যা হারালে কোনো অনুশোচনা দিয়ে ফিরে পাওয়া যায় না। আমরা অনেক সময় এমন মানুষের জন্য দিন নষ্ট করি, যারা আমাদের সামান্য গুরুত্বও দেয় না। এমন চিন্তায় রাত কাটাই, যার কোনো ফল নেই। এমন তর্কে জড়াই, যা শুধু মনকে ক্লান্ত করে। অথচ এই সময়টাই যদি নিজের জীবনের জন্য ব্যয় করা যেত, মানুষ অনেক দূর এগিয়ে যেত।
প্রতিটি দিন আমাদের হাতে সীমিত সুযোগ নিয়ে আসে। কেউ সেই সুযোগকে কাজে লাগায়, কেউ শুধু অভিযোগ করে কাটায়। অভিযোগ হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু কাজ না করলে জীবন বদলায় না।
নিজের সময়কে মূল্য দিতে শিখুন। যারা আপনার শান্তি নষ্ট করে, তাদের জন্য প্রতিদিন মন খারাপ করার দরকার নেই। যে কাজ আপনাকে এগিয়ে নেয়, সেই কাজের দিকে মন দিন।
জীবন খুব দীর্ঘ মনে হলেও আসলে খুব দ্রুত চলে যায়। তাই এমনভাবে দিন কাটান, যাতে আগামীকাল নিজের গতকালের দিকে তাকিয়ে সম্মান বোধ করতে পারেন। সময়কে সঠিক জায়গায় ব্যয় করতে পারলে জীবন শুধু এগোয় না, মানুষ নিজের কাছেও আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে।
লেখক: মাহবুব সরদার সবুজ