সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করুন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি হলো সময় নষ্ট করা। কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না।
টাকা হারালে আবার আয় করা যায়, স্বাস্থ্য হারালে অনেক সময় ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে তা আর কোনোভাবেই ফিরে পাওয়া যায় না। তাই সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করুন।
প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করুন। অপ্রয়োজনীয় কাজে, অর্থহীন কথাবার্তায়, এমন মানুষদের পেছনে সময় নষ্ট করবেন না যারা আপনার জীবনে কোনো মূল্য যোগ করে না।
আপনার সময় আপনার জীবন, তাই সেটা সঠিকভাবে ব্যয় করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ