সময়কে সম্মান করুন
ছোট লেখা |
মানুষের জীবন খুব ছোট, অথচ আমরা কত সময় নষ্ট করি রাগ পুষে রেখে, অপ্রয়োজনীয় তর্কে, পুরোনো কষ্টের হিসাব মিলিয়ে। যে দিন চলে যায়, সে আর ফিরে আসে না। তবু আমরা প্রায়ই এমন মানুষের জন্য মন খারাপ করি, যারা আমাদের শান্তি কেড়ে নেওয়া ছাড়া আর কিছু দেয়নি।
সময়কে সম্মান করা মানে শুধু কাজ করা নয়। সময়কে সম্মান করা মানে নিজের মনকেও সঠিক জায়গায় ব্যয় করা। যে চিন্তা আপনাকে ভেঙে দেয়, যে সম্পর্ক আপনাকে প্রতিদিন অনিশ্চয়তায় রাখে, যে অভ্যাস আপনার জীবনকে পিছিয়ে দেয়—সেগুলো থেকে দূরে থাকা সময়ের প্রতি দায়িত্ব।
প্রতিটি সকাল মানুষকে নতুন সুযোগ দেয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে পুরোনো আক্ষেপের দরজা বন্ধ করতে হয়।
আজ যা করতে পারেন, তা কালকের জন্য রেখে দেবেন না। প্রিয়জনকে ভালোবাসা জানান, নিজের কাজ শুরু করুন, মনের যত্ন নিন। কারণ জীবনের শেষ প্রান্তে মানুষ সাধারণত না-করা কাজের জন্যই বেশি আফসোস করে। তাই সময় থাকতে বাঁচুন, ভালোবাসুন, শিখুন এবং নিজের জন্য অর্থপূর্ণ দিন তৈরি করুন। তাই সময় থাকতে বাঁচুন, ভালোবাসুন, শিখুন এবং নিজের জন্য অর্থপূর্ণ দিন তৈরি করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ