সন্দেহ সম্পর্ককে ক্লান্ত করে
জীবনদর্শন |
যে মানুষ সব সময় আপনাকে সন্দেহ করে, সে আপনার ভালোবাসার চেয়ে নিজের ভয়কে বেশি বিশ্বাস করে। সন্দেহ যদি একবার সম্পর্কের ভেতর ঢুকে যায়, তখন সত্য কথাও মিথ্যা মনে হয়।
আপনি যতই বোঝান, যতই প্রমাণ দিন, তার মন শান্ত হয় না। ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়ায়, সারাক্ষণ পরীক্ষা দেওয়ার উপর নয়।
যদি আপনাকে প্রতিদিন নিজের সততা প্রমাণ করতে হয়, তাহলে সেই সম্পর্ক আপনাকে ক্লান্ত করবে। বিশ্বাস চাইতে হয় না, তৈরি করতে হয়; আর তৈরি হওয়ার পর তা রক্ষা করতে হয় দুজনকেই।
একপক্ষের চেষ্টা দিয়ে কোনো সম্পর্ক নিরাপদ থাকে না। যে বিশ্বাস করতে শেখেনি, তাকে শুধু ভালোবাসা দিয়ে শান্ত করা যায় না; সম্পর্ক টিকতে হলে দুজনেরই ইচ্ছা দরকার।
লেখক: মাহবুব সরদার সবুজ