সন্ধ্যার বিষণ্নতা
জীবনদর্শন |
সন্ধ্যা হলে একটা অদ্ভুত বিষণ্নতা আসে; যার কোনো কারণ নেই, কিন্তু অনুভূতিটা খুব তীব্র। সারাদিনের কাজের পরে যখন একটু বসি, তখন মনে হয় কিছু একটা মিস করছি।
কী মিস করছি সেটা বলতে পারি না; শুধু একটা শূন্যতা অনুভব হয়। এই শূন্যতাটা হয়তো সেই মানুষের জন্য, যে আর পাশে নেই।
লেখক: মাহবুব সরদার সবুজ