সংসারে হারিয়ে যাওয়া
বিচ্ছেদ |
বিয়ের বাঁধনে জড়িয়ে তুমি আজ অন্য এক নারী,
আমিও তো বদলেছি, তবে ভিন্ন পথচারী।
সংসারের মায়াজালে তুমি আজ বড় ব্যস্ত,
আমিও তো মগ্ন, তোমাকেই খুঁজে ফিরতে।
আগে ছিল কত কথা, কত ছোট আলাপন,
আজ শুধু প্রয়োজনের শব্দে হয় সমাপন।
আগে ছিল চোখে চোখ, গভীর চাহনি,
আজ সে দৃষ্টি হারায়, সময়ের টানে।
আমি তো চাই না তোমার সবটুকু ছাড়ো,
শুধু চাই, মাঝে মাঝে ফিরে এসে দাঁড়াও।
আমি তো চাই না তুমি হও সেদিনের মতো,
শুধু চাই, মনে রেখো, আমিও তোমাতে জড়িত।
সংসারের ঘোরে যেন ভুলো না সঙ্গীকে,
একটু ভালোবাসায় সাজাও এই জীবনকে।
তোমার সামান্য ছোঁয়ায়, একটু মনোযোগে,
এই সংসার হবে আরও স্নিগ্ধ, আরও উজ্জ্বল।
লেখক: মাহবুব সরদার সবুজ