সঠিক দিকে পরিশ্রম করাটাও জরুরি
জীবনদর্শন |
জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম যথেষ্ট নয়, সঠিক দিকে পরিশ্রম করাটাও জরুরি। অনেক মানুষ আছে যারা সারাদিন কাজ করে কিন্তু তবুও সামনে এগোতে পারে না।
কারণ তারা যে দিকে এগোচ্ছে সেটা তাদের লক্ষ্যের দিক নয়। নিজের লক্ষ্য স্পষ্ট না থাকলে যেকোনো পরিশ্রমই অর্থহীন।
তাই আগে ঠিক করুন আপনি কোথায় যেতে চান, তারপর সেই পথে হাঁটুন। পথ চলতে গিয়ে অনেক বাধা আসবে, অনেক মানুষ নিরুৎসাহিত করবে।
কিন্তু লক্ষ্য স্পষ্ট থাকলে এই বাধাগুলো আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, সফলতা রাতারাতি আসে না।
এটা ধীরে ধীরে তৈরি হয়, প্রতিটি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। তাই ধৈর্য রাখুন, লেগে থাকুন, এবং বিশ্বাস রাখুন যে আপনার পরিশ্রম একদিন ফল দেবেই।
লেখক: মাহবুব সরদার সবুজ