স্থিরতা ভালোবাসার প্রমাণ
ছোট লেখা |
একজন মানুষ আপনাকে কতটা ভালোবাসে, সেটা শুধু সে কী বলে তাতে বোঝা যায় না; বোঝা যায় সে আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে কীভাবে ভাবে, আপনার দুর্বলতা জানার পর কীভাবে আচরণ করে, আপনার কষ্ট দেখলে কতটা মনোযোগী হয়।
ভালোবাসা মুখের প্রতিশ্রুতির চেয়ে আচরণের ধারাবাহিকতায় বেশি সত্যি হয়। আজ খুব যত্ন, কাল অবহেলা; আজ খুব আপন, কাল খুব দূর—এভাবে সম্পর্কের মন শান্ত থাকে না। মানুষের দরকার স্থিরতা, যাতে সে জানে কোথায় দাঁড়িয়ে আছে।
যে মানুষ আপনাকে বারবার অনিশ্চয়তায় রাখে, তাকে ভালোবাসলেও কষ্ট কমে না। তাই ভালোবাসলে স্থির হোন। প্রিয় মানুষকে এমন নিশ্চয়তা দিন, যাতে তার মন বারবার ভেঙে না যায়।
এই স্থির আচরণই প্রিয় মানুষকে নিরাপদ অনুভব করায়।
##
লেখক: মাহবুব সরদার সবুজ