সত্য বলার সাহস না থাকলে
জীবনদর্শন |
সম্পর্কে সততা না থাকলে সেই সম্পর্ক একটা সুন্দর মুখোশ পরা মিথ্যার চেয়ে বেশি কিছু নয়। বাইরে থেকে দেখতে যতই সুন্দর লাগুক, ভেতরে যদি সত্যিকারের যোগাযোগ না থাকে, পারস্পরিক সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে পড়বেই।
মানুষ অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সত্য লুকায়, কঠিন কথা এড়িয়ে যায়। কিন্তু এই এড়িয়ে যাওয়াটাই আসলে সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দেয়।
সত্যিকারের সম্পর্ক সেটাই যেখানে দুজন মানুষ একে অপরের সামনে সম্পূর্ণ সৎ থাকতে পারে, ভুল স্বীকার করতে পারে, এবং একে অপরকে সেই ভুল থেকে শিখতে সাহায্য করে। এই সততাটাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে।
তাই যে সম্পর্কে সত্য বলার সাহস নেই, সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবুন।
লেখক: মাহবুব সরদার সবুজ