সত্যি বলা
জীবনদর্শন |
৪২. তুমি জানো, আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি। সব সময় সত্যি বলেছি।
এমনকি যখন সত্যিটা শুনতে কঠিন ছিল। কিন্তু তুমি কি সব সময় সত্যি বলেছিলে?
আমি জানি না। হয়তো বলেছিলে।
হয়তো বলোনি। কিন্তু আমি বিশ্বাস করতে চাই, তুমি সত্যি বলেছিলে।
কারণ তোমাকে ভালোবেসেছিলাম বলে তোমার সম্পর্কে ভালোটাই ভাবতে চাই। •
লেখক: মাহবুব সরদার সবুজ