সত্যিকারের বন্ধুকে হারাবেন না
জীবনদর্শন |
বন্ধুত্বের আসল পরীক্ষা হয় সুবিধার সময় নয়, প্রয়োজনের সময়। আনন্দের দিনে অনেক মানুষ পাশে থাকে, ছবি তোলে, হাসে, গল্প করে।
কিন্তু যখন আপনার কিছু দেওয়ার নেই, যখন আপনি সমস্যায়, তখন যে মানুষ নিজে থেকে খোঁজ নেয়, সে-ই আসল বন্ধু। বন্ধুত্ব মানে শুধু আড্ডা নয়, বন্ধুত্ব মানে কঠিন সময়ে একে অপরকে ধরে রাখা।
জীবনে বন্ধু কম হলেও সমস্যা নেই, সত্যিকারের হোক। কারণ শত পরিচিত মানুষের চেয়ে একজন বিশ্বস্ত বন্ধু অনেক বেশি মূল্যবান।
যে বন্ধু আপনার উন্নতিতে খুশি হয়, ভুল করলে সত্য কথা বলে, আর কষ্টে পাশে দাঁড়ায়—তাকে কখনো হারাবেন না। জীবনে এমন একজন বন্ধু থাকলেই অনেক ঝড় পার হওয়া যায়, যে বিচার করার আগে আপনার কথা মন দিয়ে শুনতে জানে।
লেখক: মাহবুব সরদার সবুজ