সত্যিকারের মানুষ চেনা যায় ব্যর্থতার সময়ে
জীবনদর্শন |
মানুষ যখন সফল হয়, তখন তার চারপাশে অনেক মানুষ ভিড় করে। কিন্তু যখন সে ব্যর্থ হয়, তখন সেই ভিড় কমে যায়।
এটাই পৃথিবীর নিয়ম। তাই সফলতার সময় যারা আসে তাদের সবাইকে বিশ্বাস করবেন না।
কারণ তাদের অনেকেই আপনার সাফল্যের উত্তাপে উষ্ণ হতে এসেছে, আপনার জন্য নয়। সত্যিকারের মানুষ চেনা যায় ব্যর্থতার সময়ে।
যারা সেই সময়েও পাশে থাকে, তারাই আসল। তাই সফলতার সময় বিনয়ী থাকুন এবং ব্যর্থতার সময় মানুষ চেনার সুযোগটা কাজে লাগান।
এই দুটো অভ্যাস আপনাকে জীবনে অনেক ভুল থেকে বাঁচাবে।
লেখক: মাহবুব সরদার সবুজ