সত্যিকারের মানুষের মূল্য
ছোট লেখা |
জীবনের একটা পর্যায়ে এসে আমরা বুঝতে পারি, আসলে আমাদের খুব বেশি মানুষের প্রয়োজন নেই। কয়েকজন সত্যিকারের মানুষ থাকলেই জীবনটা সুন্দরভাবে কাটানো যায়। যারা আপনাকে বোঝে, আপনার ভুলগুলোকে ক্ষমা করে এবং আপনাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করে, তারাই আপনার আসল আপনজন। বাকি সবাই তো শুধু জীবনের এক একটা অধ্যায় মাত্র। তাই চারপাশের ভিড় কমান এবং যারা সত্যিকার অর্থে আপনার পাশে থাকতে চায়, তাদের সময় দিন। এই অল্প কয়েকজন মানুষই আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে।
লেখক: মাহবুব সরদার সবুজ