সত্যিকারের প্রতিযোগিতা হলো নিজের সাথে
জীবনদর্শন |
মানুষ যখন কারো সাথে প্রতিযোগিতায় নামে, তখন সে অনেক সময় নিজের লক্ষ্য ভুলে যায়। অন্যকে হারানোটাই লক্ষ্য হয়ে যায়, নিজে ভালো করাটা নয়।
কিন্তু সত্যিকারের প্রতিযোগিতা হলো নিজের সাথে। গতকালের নিজের চেয়ে আজকে একটু ভালো হওয়াটাই আসল সাফল্য।
অন্যকে হারানোর চেষ্টায় অনেক শক্তি নষ্ট হয়, কিন্তু নিজেকে উন্নত করার চেষ্টায় সেই শক্তি আপনার কাজে লাগে। তাই অন্যের দিকে তাকানো বন্ধ করুন, নিজের দিকে তাকান।
নিজের সাথে প্রতিযোগিতায় নামুন এবং প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার চেষ্টা করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ