সত্যতা ভালোবাসাকে শক্ত করে
ছোট লেখা |
প্রিয় মানুষের কাছে সবচেয়ে বেশি দরকার সত্যতা। সাজানো কথা, মিথ্যে আশ্বাস, সুবিধামতো ভালোবাসা—এসব দিয়ে কিছুদিন সম্পর্ক চালানো যায়, কিন্তু মন জয় করা যায় না। মন জয় করতে হলে আচরণে সততা থাকতে হয়।
যে মানুষ যা বলে তা রাখার চেষ্টা করে, না পারলে স্পষ্ট করে জানায়, নিজের ভুল লুকানোর বদলে স্বীকার করে, তার প্রতি বিশ্বাস জন্মায়। আর বিশ্বাস জন্মালে ভালোবাসা শান্ত হয়, সন্দেহ কমে, সম্পর্কের ভেতর নিরাপত্তা আসে।
ভালোবাসায় সব কথা মিষ্টি হওয়া দরকার নেই, কিন্তু সত্য হওয়া দরকার। কারণ কষ্টের সত্য একদিন মানিয়ে নেওয়া যায়, কিন্তু মিথ্যে ভরসা সম্পর্ককে ধীরে ধীরে ভেঙে দেয়। যে ভালোবাসায় সত্যতা নেই, সেখানে মন পুরোপুরি নিশ্চিন্ত হতে পারে না।
##
লেখক: মাহবুব সরদার সবুজ