সুখ
জীবনদর্শন |
সুখ কখনো কোনো বাহ্যিক জিনিস দ্বারা নির্ধারিত হয় না, এটি তোমার মন থেকে উঠে আসে। তুমি যদি নিজের মনে শান্তি রাখতে পারো, তাহলে সুখ তোমার কাছে অমরাবতী হয়ে উঠে।
সুখের ছোট ছোট ছোঁয়া তোমার প্রতিদিনের জীবনকে মধুর করে তোলে। তুমি যখন নিজের জীবনের ক্ষুদ্র আনন্দগুলোকে ধন্যবাদ দিও, তখন বুঝতে পারো সুখ কোথায় বাস করে।
প্রকৃত সুখ হল নিজের জীবনকে গ্রহণ করা এবং নিজের মতো করে বাঁচা। এই উপলব্ধি তোমাকে জীবনের সঠিক পথ দেখায়।
লেখক: মাহবুব সরদার সবুজ