সুখের হিসাব
জীবনদর্শন |
৫০. তুমি একদিন জিজ্ঞেস করেছিলে, "তুমি কি সুখী? " আমি বলেছিলাম, "হ্যাঁ।
" কিন্তু সেটা পুরোপুরি সত্যি ছিল না। তোমার সাথে থাকলে সুখী ছিলাম।
তোমাকে ছাড়া কতটা সুখী, জানতাম না। এখন জানি।
তোমাকে ছাড়াও বেঁচে থাকা যায়। সুখী হওয়া যায়।
কিন্তু সেই সুখে একটা কিছু কম থাকে। সেই কমটা তুমি।
আর সেটা কখনো পূরণ হবে না। •
লেখক: মাহবুব সরদার সবুজ