সুস্থ থাকার সময়ই স্বাস্থ্যের যত্ন নিন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সুস্বাস্থ্য। কিন্তু আমরা প্রায়ই এটা বুঝি তখনই যখন স্বাস্থ্য হারিয়ে ফেলি।
সুস্থ থাকার সময় আমরা স্বাস্থ্যের যত্ন নিই না, ঘুম কম করি, খাওয়া-দাওয়ায় অনিয়ম করি, ব্যায়াম করি না। কিন্তু একবার অসুস্থ হলে বুঝতে পারি, এই সুস্থতাটাই ছিল সবচেয়ে বড় সম্পদ।
তাই সুস্থ থাকার সময়ই স্বাস্থ্যের যত্ন নিন। নিয়মিত ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান, এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
কারণ শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে জীবনের সব কিছু সুন্দর লাগে।
লেখক: মাহবুব সরদার সবুজ